বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারো বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করলেন সাকিব

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করলেন সাকিব আল হাসান

গত ২১ ডিসেম্বর বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ করতে সাকিব আল হাসান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ক্রুটি পাওয়া গেছে।

চেন্নাইয়ের ল্যাব থেকে বিসিবি’কে দু’দিন আগে সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে বোর্ড এখনো আনুষ্ঠানিক কোন চিঠি পায়নি। যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ে। গত ২ ডিসেম্বর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর ইসিবি জানায়, বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে সাময়িক বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিসিবি জানায়, অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁ-হাতি এই স্পিনার। তবে বিসিবির অধীনে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বাধা ছিল না তার। এমনকি আন্তর্জাতিক ও অন্যান্য লিগে ব্যাটার হিসেবে খেলতেও বাধা নেই সাকিব আল হাসানের।

ডেস্ক রিপোর্ট, চট্টলা ২৪।

HAR

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...