সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা, লোহার হাতল দিয়ে বৃদ্ধকে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাগানবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার রুপাইছড়ি খালের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত দুলায়েত হোসেন মাস্টারপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

তার নাতি মুহাম্মদ আনোয়ার জানান, স্থানীয় বালুদস্যুরা রুপাইছড়ি খালের পাশে তাদের জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছিল। এ কাজে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা দুলায়েত হোসেনকে মারধর করে।

এক পর্যায়ে ড্রেজার মেশিনের লোহার হাতল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...