সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশে প্রথমবারের মত ৫ জন রিওভাইরাস রোগি শনাক্ত

 

বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। পরীক্ষায় ৪৮ জনের নমুনার মধ্যে পাঁচজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে, আক্রান্তদের মধ্যে গুরুতর কোনো জটিলতা দেখা দেয়নি এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের মতে, রিওভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, এ ভাইরাস সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া, রিওভাইরাসের গবেষণা এনকেফালাইটিস রোগীদের চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য, রিওভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে এবং শীতকালে এর প্রকোপ বাড়তে পারে। বিশেষজ্ঞরা স্বাস্থ্য সচেতনতা ও সাবধানতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...