বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের মানুষ খুব ভালো, সুযোগ পেলে সেখানে গিয়ে খেলতে চাই’

রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় ১৭ বছর হলো ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের দেখা সাক্ষাৎ হয় না।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদব বলেছেন, ‘আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই উত্তেজিত। পাকিস্তানের মানুষেরা খুব ভালো। সুযোগ পেলে পাকিস্তানে গিয়ে খেলতে চাই।’

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান শেষ বার ভারতে এসেছিল ২০১২-১৩ মৌসুমে। তবে আইসিসি প্রতিযোগিতায় দুই দলের মুখোমুখি লড়াই দেখা গেছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা। কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন রোহিতরা?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোধ্যে একটি সূচি প্রস্তাব করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি করার জন্য তিনটি মাঠ বেছে নিয়েছে তারা। করাচি, রাওয়ালপিণ্ডি এবং লাহোর। এর মধ্যে ভারতের সব ম্যাচ লাহোরে করতে চায় পাকিস্তান। তাতে রোহিতদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে তিনটি মাঠের উন্নতির জন্য বিরাট টাকাও দিচ্ছে পাক বোর্ড।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম...

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি: এফবিআইয়ের গোপন নথি ফাঁস

  বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। কিন্তু মাঠের...