সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি গড়তে বর্জ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ

চট্টগ্রামকে একটি গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১২ জানুয়ারি) কাজীর দেউড়ি বাজারে বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন বিতরণ অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন এই পরিকল্পনার কথা জানান।

মেয়র বলেন, “আমার নির্বাচনের প্রধান অঙ্গীকার হলো এই শহরকে সুন্দর ও বাসযোগ্য করা। জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি উল্লেখ করেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অন্যতম কারণ হলো যত্রতত্র ফেলা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল পণ্য। এগুলো ডাস্টবিনে না ফেলে নালা-নর্দমায় ফেলার কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। তাই প্রতিটি বাজার, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন শুরু হয়েছে।

মেয়র সতর্ক করে বলেন, “যদি কোনো দোকানের সামনে ডাস্টবিন থাকা সত্ত্বেও ময়লা পাওয়া যায়, তবে সেই দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।”

নগরীতে সৌন্দর্যহানি রোধে ব্যানার ও পোস্টার অপসারণের উদ্যোগের কথাও জানান মেয়র। তিনি বলেন, “আমরা প্রথমে গণসচেতনতার ওপর জোর দিচ্ছি এবং পরবর্তীতে আইন বাস্তবায়ন করবো। এই শহর আমাদের সবার, তাই সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তারা।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...