সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিশিং বোট থেকে ৪ হাজার কেজি জাটকা উদ্ধার, মাদরাসায় বিতরণ

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। শনিবার (১১ জানুয়ারি) রাতে কর্ণফুলীর বিএফডিসি এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে এমবি মিরা-২ নামের একটি ফিশিং বোট থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

জব্দকৃত জাটকা পরবর্তীতে আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালীসহ চট্টগ্রাম নগরের ৩৮টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর জানায়, জাটকা সংরক্ষণে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং জাটকার সংরক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম আরও জোরদার করা হবে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...