Sunday, 8 November, 2026

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় শিশু আদিবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগেরদায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন। দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছিল।রিকশাচালক গাড়িটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ির চাবিতে হাত দিলে গাড়িটি অটো চালু হয়ে যায়। গাড়ির পাশে থাকা আদিবা ওই গাড়ির ধাক্কায় গাড়িসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়।ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...