চট্টগ্রাম ডিভিশনের ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন কমিটি গঠন করেছে। আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন নাফিজ ইকবাল খান, আফতাব আহমেদ, নাজিম উদ্দিন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিমসহ আরও অনেকে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল খান। সহ-সভাপতির পদে রয়েছেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজাসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক হয়েছেন ইরফান শুক্কুর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার সাজ্জাদ রনি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী কামরুল ইসলাম এবং তার সহকারী হিসেবে রয়েছেন তম্ময় দিপ্ত। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন পারভেজ হোসেন ইমন। মিডিয়া ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইনজামামউল হক ও শামস বাপ্পা।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন রতন দাশ এবং সহ-সম্পাদক আসাদুর রহমান মুনতাসির। কার্যকরী কমিটিতে সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন ঢাকা লিগের অনেক খেলোয়াড়।
ডেস্ক রিপোর্ট/ই ডি

