বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ আইনে ‘হেফাজত’ বা দায়মুক্তি দেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৮ই আগস্ট ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

একইসঙ্গে রিটে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধান বাতিল চাওয়া হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বিশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে স্ত্রী...

ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের জামাল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল...