সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

 

মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নারীর (৭৫) লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ফেবো পেট্রোল পাম্পের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয় কেউ তাকে চিনতে পারেনি। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...