সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দনাইশে অপহৃত ৪ শ্রমিক মুক্তিপণ দিয়ে মুক্তি পেলেন

 

চন্দনাইশের হাশিমপুর থেকে অপহৃত আরও ৪ শ্রমিক মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন। ৮ ঘণ্টা পর মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তাঁদের মুক্তি সম্ভব হয়।

গত শনিবার বিকেলে, উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পাহাড়ি এলাকায় পেয়ারা ও লেবু বাগান পরিষ্কার করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা ৪ শ্রমিককে অপহরণ করে। অপহৃতরা হলেন, হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ১নং ওয়ার্ডের জুনু মিয়ার ছেলে মো. রহিম (৩৫), মো. হারুন মিয়ার ছেলে বদিউল আলম (৩০), ২নং ওয়ার্ডের আবদুল কাদেরের ছেলে মো. কামাল (৪০) এবং মো. জুনায়েদ (৪৫)।

এদিকে, একইদিন সকালে পাহাড়ি সন্ত্রাসীরা কাঞ্চনাবাদ এলাকার আহমদ হোসেন (৫০) নামে এক কাঠুরিয়াকেও অপহরণ করে। পরবর্তীতে তার পরিবার ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে মুক্ত করে।

হাশিমপুর সৈয়দাবাদ গ্রামের পেয়ারা ও লেবু বাগান মালিক নুরুন্নবী সওদাগর জানান, গত শনিবার ১০ জন শ্রমিক বাগানে কাজ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৪ জন অপহৃত হয়। সন্ত্রাসীরা এক শ্রমিকের ফোন থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল, তবে পরবর্তীতে ৬০ হাজার টাকা দিয়ে ১১টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়। অপহৃতরা জানায়, অপহরণকারীরা ২০ থেকে ৩০ বছর বয়সী উপজাতি সদস্য।

এ বিষয়ে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সমাজপতিরা জানিয়েছেন, চট্টগ্রাম জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা কর্তৃপক্ষের কাছে একাধিক বার আবেদন করা হলেও অপহরণের ঘটনা বাড়ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপহৃতদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন বলেন, অপহরণের ঘটনার পর ওই রাতেই চারজন তাদের বাড়িতে ফিরেছেন, কিন্তু তাদের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি।

 

ডেস্ক রিপোর্ট /ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...