বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবককে হত্যা, আটক ৩

অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম স্টেশনের লালামার ঘাটা থেকে মো. জাহেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জাহেদ উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার কোরবান আলীর পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

কান্নাজনিত কন্ঠে নিহত জাহেদের বাবা কোরবান আলী চট্টলা২৪কে বলেন, সোমবার (১৩ জানুয়ারি) রাতে অনলাইন বেইটখেলা (জুয়া) খেলার জন্য তার বন্ধু ইমনসহ ৪ বন্ধু জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর রাতে সে আর বাড়িতে আসেনি। সকালে একজন রিক্সা চালকের মাধ্যমে শুনেছি জাহেদকে কারা যেন মেরে ফেলেছে। শুনেছি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিন বন্ধু মিলে অনলাইন জুয়া খেলা খেলছিল। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। মূলত মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য আমার ছেলে হত্যা করেছে। আমার ছেলের সাথে কারো শত্রুতা নেই, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ চট্টলা২৪কে বলেন, সকালে স্থানীয়রা জাহেদের মরদেহ দেখার পর জাহেদের চাচা আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন। আমি হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান চট্টলা২৪কে বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েচে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টলা২৪ ডেস্ক। H

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...