Sunday, 8 November, 2026

হাত-পা বেঁধে সাংবাদিককের মোটরসাইকেল ছিনতাই

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা সড়কে কাটা গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং মোটরসাইকেল গতিরোধ করে।

এরপর তাকে হাত-পা বেঁধে তার ব্যবহৃত মোটরসাইকেল, টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই সোহেল নামের চালকের ভাড়ায় চালিত আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হবে!’

চট্টলা২৪ ডেস্ক। H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...