সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জলাবদ্ধতা সমাধানে প্রধান উপদেষ্টার শরণাপন্ন হলেন চসিক মেয়র

 

বর্ষা মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে চট্টগ্রামে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের লালদীঘির পাড়ে চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। অনুষ্ঠানে বিএনপি নেতা-কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেয়র বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খালের প্রকল্প সম্প্রসারণ করে ৫৭টি খাল আওতাভুক্ত করা হচ্ছে। এতে জলাবদ্ধতা সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধানের আশা করছি। তবে প্রকল্প থেকে বাদ থাকা ২১টি খালের কারণে জলাবদ্ধতা পুরোপুরি দূর করা সম্ভব হবে না।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে চারজন উপদেষ্টা কাজ করবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ১৯ জানুয়ারির বিশেষ সভাটি গুরুত্বপূর্ণ।

মেয়র বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা দলের কর্মীদের নিয়ে খাল ও নালা পরিষ্কার কার্যক্রমে যুক্ত হতে পারেন। এতে দলের ভাবমূর্তিও বাড়বে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেয়রের রাজনৈতিক সচিব জিয়াউর রহমান জিয়া।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...