সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় ৩০০ কম্বল বিতরণ: নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

 

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পক্ষে এবং নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্তদের মাঝে ৩০০ কম্বল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে মাদার্শা ইউনিয়নের বাবুনগর এলাকার মসজিদ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার ছোট ভাই নাজিম হোসেন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি ও ধর্ম উপদেষ্টার ছেলে নাঈম আহসান তালহা, জাবিদ আহসান, নুরু আহমদ কালু মেম্বার, মো. হামিদ প্রমুখ।

প্রধান অতিথি নাজিম হোসেন বলেন, “গত ২৮ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তার নির্দেশনায় মাদার্শা আশ্রয়ন কেন্দ্রে ৩৫০টি ফ্যামিলি প্যাকেট এবং পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হয়।”

ধর্ম উপদেষ্টার ছেলে নাঈম আহসান তালহা জানান, “এই কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী শুক্রবার কক্সবাজার জেলার তিনটি উপজেলা, পটিয়া ও চন্দনাইশেও শীতবস্ত্র বিতরণ করা হবে। আমরা প্রত্যাশা করি, আমাদের উপহার সামগ্রী শীতার্ত সবার কাছে পৌঁছাবে।”

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...