সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়টি স্কেভেটর জব্দ, পালাল মাটি খেকোরা

 

সাতকানিয়ার বিভিন্ন এলাকায় মাটি খেকোদের দৌরাত্ম্য থেমে নেই। সন্ধ্যা নামতেই শতাধিক ইটভাটায় মাটি সরবরাহের উদ্দেশ্যে বিভিন্ন ইউনিয়নে একযোগে শুরু হয় কৃষিজমির টপসয়েল কাটা। রাতভর চলে তাদের এই তাণ্ডব।

মাটি খেকোদের লাগাম টানতে উপজেলা প্রশাসনকেও রাতে মাঠে নামতে হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী ও নলুয়া ইউনিয়নের কৃষিজমিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়টি স্কেভেটর জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, “রাতে মাটি খেকোদের একটি সক্রিয় সিন্ডিকেট কৃষিজমির উর্বর টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করছে। এদের অপতৎপরতা রুখতে আমাদের অভিযান নিয়মিত চলবে। গত রাতে কেঁওচিয়া ও নলুয়ার কৃষিজমি রক্ষায় অভিযান চালিয়ে ছয়টি স্কেভেটর জব্দ করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...