সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিপণের দাবিতে শিশুকে মাটিতে পুঁতে রাখার ভিডিও ঘিরে চাঞ্চল্য

 

৮ থেকে ১০ বছর বয়সী এক শিশুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে আঞ্চলিক ভাষায় শিশুটিকে বলতে শোনা গেছে, “আব্বু আমাকে গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি টাকা যোগাড় করো… টাকা দাও!” অনেকেই মনে করছেন, এটি অপহরণের ঘটনা। নেটিজেনরা শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে অমানবিক বলে বর্ণনা করেছেন।

কিছু সূত্র জানিয়েছে, ঘটনাটি টেকনাফের হ্নীলা বা আশপাশের এলাকার হতে পারে। দাবি করা হচ্ছে, শিশুটিকে অপহরণ করে মাটিতে পুঁতে রাখার পর ভিডিও ধারণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরিবারটি মুক্তিপণ দিয়ে শিশুকে উদ্ধার করলেও ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, “ভিডিওটি আমরা দেখেছি, তবে এখনও কোনো ক্লু পাইনি। কেউ এ নিয়ে অভিযোগ করেনি।” তিনি ঘটনার তদন্ত চলছে বলেও উল্লেখ করেন।

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...