সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কাউখালীতে সব ইটভাটা বন্ধ, ১৩ লাখ টাকা জরিমানা

 

রাঙামাটির কাউখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় এবং ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ অনুসারে ডাবুয়ায় সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকস নামক দুইটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটাগুলো সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এবং বন্ধের নোটিশ টাঙানো হয়েছে।

তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পার্বত্য অঞ্চলের সকল ইটভাটা বন্ধের অংশ হিসেবে কাউখালী উপজেলার ১৫টি ইটভাটাই বন্ধ করা হয়েছে। অভিযানে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...