চট্টগ্রাম নগরীর একটি ব্যাচেলর বাসা থেকে মো. ইমতেহাদ আহমদ জিহাদ (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। জিহাদ চন্দনাইশ উপজেলার হাশিমপুর সিকদার পাড়ার মো. নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, জিহাদ সম্প্রতি কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হন। এ ঘটনায় তার পিতা তাকে বকাঝকা করেন। এরপর ক্ষোভে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাচেলর বাসায় ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেন। তার বন্ধুরা ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
বুধবার ভোরে পরিবারের সদস্যরা মরদেহ হাশিমপুরে নিয়ে যান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন বলেন, ঘটনাটি চট্টগ্রাম নগরীর। আমরা জেনেছি, মরদেহ ইতোমধ্যেই দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট/ই ডি

