সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সংঘর্ষে ৫ জন আহত

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন জানান, দোয়েল ও হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাসের চালকসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। পুলিশ বলছে, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, ওভারটেকিং, সড়কের বেহাল দশা, চালকদের মাদকাসক্তি এবং ট্রাফিক আইন অমান্যের কারণে এই মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। প্রশাসনের নানা উদ্যোগের পরও প্রাণহানি রোধ করা সম্ভব হচ্ছে না।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...