খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তিনজন হলেন বিশাল নাগ (১৬), দীপু দাস (১৫) ও মো. হৃদয় মৃধা (১৮)। তাদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।
পরিবারের তথ্য অনুযায়ী, তারা ভোরে শখ করে খেজুর রস খেতে বোয়ারমারীর কালিনগর যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার মধ্যে তাদের মোটরসাইকেলটি অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে এবং তিনজনই নিহত হন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

