সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের তিনদিন আগে বাসের ধাক্কায় চকরিয়ায় যুবক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে।

জানা গেছে, আগামী ২০ জানুয়ারি নোমানের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের মাত্র তিনদিন আগে এই দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান জানান, কক্সবাজারগামী একটি অজ্ঞাত বাস নোমানের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...