সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: দেড় শতাধিক ঘর পুড়ে ছাই, বহু হতাহতের আশঙ্কা

কক্সবাজারের টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে পুড়ে এক শিশু মারা গেছে এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশুর নাম আয়েশা সিদ্দিকা (৫), যিনি ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে হঠাৎ করে জি ব্লকে আগুন লাগে। স্থানীয় রোহিঙ্গারা এবং ক্যাম্পের ফায়ার সার্ভিস সদস্যরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আয়েশা সিদ্দিকা পুড়ে মারা যান এবং বহু ঘর ভস্মীভূত হয়।

টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মো. মোস্তাক আহমেদ জানান, “আগুনে ১ শিশু নিহত, ৫ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছে। দেড় শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

 

ডেস্ক রিপোর্ট /ইডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...