সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ার দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে ইট তৈরি করার অপরাধে দুটি ইটভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানা পুলিশ, আনছার বাহিনী, ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন জানান, “পরিবেশ আইন অমান্য করে ইটভাটা স্থাপন ও ইট তৈরি করার জন্য বাহারছড়ার ইলশা এলাকায় দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর ইটভাটাগুলোতেও একইভাবে অভিযান পরিচালিত হবে।”

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...