বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেফতার

চট্টগ্রামে মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আলমগীর হোসেন। গতকাল শুক্রবার রাতে নগরের চকবাজার মেহেদীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপপরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে (আলমগীর হোসেন) গ্রেফতার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজ শনিবার সকালে চট্টলা২৪কে বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

চট্টলা ডেস্ক। H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...