বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি জমির মাটি কাঁটায় ইট ভাটার ম্যানেজারকে ২ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ার শতাধিক ইট ভাটায় ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটির যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকো সিন্ডিকেট। পুরো উপজেলা জুড়ে রাতদিন ২৪ ঘন্টা চলছে এসব মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা। কৃষি জমি, পাহাড়, টিলা, নদীর পাড়সহ কোন কিছুই বাদ যাচ্ছেনা তাদের হাত থেকে। উপজেলা প্রশাসনের প্রতিদিনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামানো যাচ্ছেনা তাঁদের। অভিযানের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বেড়েছে এসব মাটি খেকো সিন্ডিকেটের মাটি ব্যাবসা।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কেরানী হাট এলাকার NBM ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM ব্রিক ফিল্ডের ম্যানেজার সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ৬নং ওয়ার্ড এর মৃত এনু মিয়ার পুত্র আব্দুর রহমান (৪৯) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ অভিযানে সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম চট্টলা ২৪কে বলেন, কৃষি জমির মাটি কাটার দায়ে NBM ব্রিক ফিল্ডের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জকৃষিজমি ও পাহাড় কাটা রোধে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চট্টলা ডেস্ক। H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...