সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

 

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল কমল। তিনি মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং জাতির দিশারি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।” তিনি আরও বলেন, “শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন এবং জাতি তাঁর অসাধারণ নেতৃত্বের স্বাক্ষী। তিনি সব সংকটে জাতির ত্রাণকর্তা ছিলেন।”

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় শেরে বাংলা নগরে শহীদ জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা। দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শরীক দলগুলোর আলোচনা সভা হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিভিন্ন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশসহ অঙ্গসংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করবে। চট্টগ্রামসহ সারাদেশে একই কর্মসূচি পালন করবে বিএনপি।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...