সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

 

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় বাজার এলাকায় হাটহাজারী-নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ রাউজানের পশ্চিম ফতেনগর এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাইফ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নাজিরহাটমুখী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুন নুর জানান, হাসপাতালে আনার আগেই সাইফের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...