সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নালার পানিতে শাকসবজি চাষ, জনস্বাস্থ্যে মারাত্মক হুমকি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় শাকসবজি চাষে নালার ময়লা পানি ব্যবহার করছেন কৃষকেরা। পানির বিকল্প উৎসের অভাবে তাঁরা বাধ্য হচ্ছেন কারখানার বর্জ্যমিশ্রিত এই পানি দিয়ে সেচের কাজ চালাতে। এতে মানবদেহে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

৬ জানুয়ারি চট্টগ্রামের হালিশহর চৌচালা এলাকায় নালা থেকে পাইপের মাধ্যমে পানি তুলতে দেখা যায় ষাটোর্ধ্ব কৃষক শমসুল আলমকে। তিনি জানান, গভীর নলকূপ স্থাপনের খরচ বহন করার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে এই পানি ব্যবহার করছেন।

পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৩০০ হেক্টর জমিতে এমনভাবে ফসল চাষ হচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সেচের পানির কোনো সরকারি উদ্যোগ নেই। ফলে নালার পানিই তাঁদের একমাত্র ভরসা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নিরাপদ সেচের পানি নিশ্চিত করার দায়িত্ব বিএডিসির।

কৃষি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নালার বর্জ্যমিশ্রিত পানি ব্যবহারে শাকসবজিতে ভারী পদার্থ জমা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সমস্যার সমাধানে সরকারি পর্যায়ে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সরেজমিনে দেখা গেছে, টমেটো, লালশাক, ফুলকপি, শালগমসহ নানা ফসল উৎপাদিত এসব সবজি চট্টগ্রামের বড় পাইকারি বাজারগুলোতে বিক্রি হচ্ছে। অথচ নিরাপদ পানির অভাবে এখানকার কৃষকেরা একাধিকবার গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিলেও সফল হননি।

বিএডিসি জানায়, এ বিষয়ে নতুন করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে। তবে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...