সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে সৈকত ও প্রবাল এক্সপ্রেস

 

বাংলাদেশ রেলওয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই ট্রেনগুলোর নাম “সৈকত এক্সপ্রেস” এবং “প্রবাল এক্সপ্রেস”।

সোমবার (২০ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের স্থানীয় যাত্রী ও পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এই ট্রেন দুটি পরিচালিত হবে।

ট্রেনের সময়সূচি:

৮২১ সৈকত এক্সপ্রেস: চট্টগ্রাম থেকে সকাল ৬:১৫-এ ছাড়বে, কক্সবাজার পৌঁছাবে ৯:৫৫-এ।
৮২২ প্রবাল এক্সপ্রেস: কক্সবাজার থেকে সকাল ১০:৩৫-এ ছাড়বে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:২৫-এ।
৮২৩ প্রবাল এক্সপ্রেস: চট্টগ্রাম থেকে বিকেল ৩:১০-এ ছাড়বে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭:০০-এ।
৮২৪ সৈকত এক্সপ্রেস: কক্সবাজার থেকে রাত ৮:১৫-এ ছাড়বে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১:৫০-এ।

সপ্তাহে একদিন (সোমবার) এই ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী নিশ্চিত করেছেন যে, নতুন এই ট্রেন চলাচল কক্সবাজারের পর্যটন উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের যাত্রাকে আরও সহজ করবে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন “কক্সবাজার এক্সপ্রেস” এবং “পর্যটক এক্সপ্রেস” নিয়মিত চলাচল করছে। নতুন এই উদ্যোগকে কক্সবাজারবাসী ও পর্যটকরা স্বাগত জানিয়েছেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...