সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের সাথে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

রাউজান থেকে ফটিকছড়ির এক আত্মীয়ের অনুষ্ঠানে মায়ের সাথে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আলভি (৫)। রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের সন্তান আলভি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মা শরীফা আকতার আলভিকে নিয়ে ফটিকছড়ির একটি দাওয়াতে অংশ নিতে গিয়েছিলেন। রবিবার সকালে অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকার সময় উঠানে খেলছিল আলভি। তবে কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে অনুষ্ঠানস্থলের পাশে থাকা একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে আলভির মরদেহ রাউজানের বাবার বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...