সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং মোটরসাইকেল ছিনতাইকারীদের সিন্ডিকেটের মূলহোতা সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি স্প্রিং লাঠি ও বেশ কয়েকটি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন (৩৫) বান্দরবানের লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মেম্বার পাড়া এলাকার মোহাম্মদ ফজলু প্রকাশ রেনুর ছেলে।

পুলিশ জানায়, সালাহ উদ্দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং বান্দরবানের পাহাড়ি রাস্তায় অস্ত্র দেখিয়ে ডাকাতি, মোটরসাইকেল ছিনতাইসহ হত্যার মতো অপরাধে জড়িত। অপরাধের পর সে পেকুয়ায় আত্মগোপন করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন কবিরের বাড়িতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সালাহ উদ্দিনের বিরুদ্ধে বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি এবং ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে লোহাগাড়া থানার ওসির উপস্থিতিতে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...