সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রম শুরু করেন।

তারেক রহমান নিজের সদস্যপদ নবায়নের চিঠিতে স্বাক্ষর করে অনলাইনে দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের কাছে পাঠান। পাশাপাশি ২০ টাকা ফি পরিশোধ করেন। এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও তাদের সদস্যপদ নবায়ন করেন।

বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রাথমিক সদস্য হওয়ার ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে কেউ সদস্য হতে পারবেন না। শুধুমাত্র পুরনো সদস্যরা তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন। যারা দীর্ঘদিন দলের সঙ্গে সক্রিয় নেই, তাদের সদস্যপদ বাতিল করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সিনিয়র নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...