সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহজাদা বেলায়েত উল্লাহ খানের নামাজে জানাজা মঙ্গলবার

প্রেস বিজ্ঞপ্তি ::

চট্টগ্রামের আমানত শাহ (রহঃ) আওলাদেপাক ও সাজ্জাদানশীন মোতোয়াল্লী, শাহ আমানত (রাঃ) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাদ এশা আমানত শাহ মাজার প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে গত ১০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত পৌনে ৯ টায় সৈয়দ বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

মরহুমের বড় ছেলে শাহাজাদা হাবিব উল্লাহ খান মারুফ জানান, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছুবে । সেখান থেকে মরদেহ হেলিকপ্টার যোগে জমিয়তুল ফালাহ ময়দানে আনা হবে। জমিয়তুল ফালাহ ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ শাহ আমানত মাজারে নেয়া হবে। সেখানে রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...