সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লায়ন্স ক্লাব চিটাগং এরিস্টোক্রেট ও এলিটের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

 

চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট ও লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এলিটের যৌথ উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জানুয়ারি নগরীর কোরবানীগঞ্জ বলুয়ার দিঘী কায়সার নিলুফার কলেজ প্রাঙ্গণে প্রায় এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই কর্মসূচি পরিচালিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে খৎনা ক্যাম্প, নাক-কান ছেদন, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার নির্ণয়, ডেন্টাল চেকআপ এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে হেলথ চেকআপের ব্যবস্থা ছিল। এছাড়া কম্বল ও মশারি বিতরণ এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোঃ ইসমাইল। সঞ্চালনা করেন জেলা রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আশিকুল আলম আশিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫—বি৪-এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “লায়নদের মূলমন্ত্র হলো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই চেষ্টা অব্যাহত রেখেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজ ও দেশ আরও সুখী-সমৃদ্ধ হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস এমজেএফ, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোঃ হুমায়ুন কবির, শেয়ার এন্ড কেয়ার মান্থলি বুলেটিন চেয়ারম্যান লায়ন উত্তম কুমার দাস এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এম. শওকতুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার (এডমিন) লায়ন মোঃ ওসমান গনি এমজেএফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

লিও ক্লাবের স্বেচ্ছাসেবীরা পুরো কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। এই উদ্যোগ অসহায় মানুষের জীবনে স্বস্তি ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

ডেস্ক রিপোর্ট / ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...