সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের কাছে টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

 

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মো. জুনায়েদ (১৫) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ১০টার দিকে ভূজপুর ইউনিয়নের বাহারটিলা এলাকায়। নিহত জুনায়েদ স্থানীয় দিনমজুর মো. হাসেমের ছেলে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান জানান, জুনায়েদ ভালো পরিবারের সন্তান এবং কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। তিনি বলেন, “ছেলেটি কেন এমন করলো, তা বুঝতে পারছি না। বিষপানের পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, “জুনায়েদ মায়ের কাছে টাকা চেয়েছিল, কিন্তু মা তা না দেওয়ায় অভিমানে সে বিষপান করেছে বলে আমরা জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...