সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি সদস্যরা পাচারকারীদের ফেলে যাওয়া সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছেন। ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের চেষ্টা চলছে এমন তথ্য পায় টেকনাফ-০ বিজিবি। এরপর পৃথক দুটি দল অভিযান চালায়।
এ সময় নাফ নদীর পাড়ে মাদক পাচারকারী চক্রটি পালানোর চেষ্টা করে। তারা দুটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপরপ্রান্তে চলে যায়। পরে ওই বস্তাগুলো থেকে উদ্ধার করা হয় সাড়ে ৪ লাখ পিস ইয়াবা।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, অভিযানে মাদক বহনের সাথে কোনো বাংলাদেশী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

