চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার একটি বাসায় অভিযান চালিয়ে ৫২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার মো. নাছিরের ছেলে মো. জুবায়ের (২১), ব্রাহ্মণবাড়িয়া থেকে পাথরঘাটা এলাকার শফিকুর রহমানের ছেলে মো. মারুফ (২৫), এবং বরিশাল থেকে বাইন্না টিলা এলাকার কালু কবিরাজের ছেলে মামুন হোসেন (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৫২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

