সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মানিকছড়িতে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে খোকন মজুমদার গ্রেফতার

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মূয়রখীল এলাকায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে খোকন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ছেলের আঘাতে বাবা মারা যান। প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত বলে জানানো হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা মজুমদার বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত খোকন মজুমদার হত্যার দায় শিকার করেছে। হত্যায় ব্যবহৃত লোহার রডটি বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ চট্টগ্রামের থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত খোকন মজুমদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেফতার করে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...