সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে রিজিয়া আক্তার আঁখি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (গতকাল) দুপুরে মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঁখি মীরসরাই সদর ইউনিয়নের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ির শাহ আলমের মেয়ে। এ ঘটনায় পুলিশ তার স্বামী মঈন উদ্দিনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের বাবা শাহ আলম অভিযোগ করে বলেন, “দুপুরে আমার মেয়ে জামাইয়ের মামাতো ভাই ফোন দিয়ে জানায়, আমার মেয়ে মারা গেছে। এ খবর শুনে আমরা শ্বশুরবাড়িতে যাই। এক সপ্তাহ আগে স্বামীর নির্যাতনের কারণে আঁখি আমাদের বাড়িতে চলে আসে। পরে তার স্বামী আশ্বাস দেয় আর নির্যাতন করবে না, তাই মেয়েকে নিয়ে যায়। কিন্তু এখন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, “বুধবার দুপুরে রিজিয়া আক্তার আঁখির ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...