সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক ও ছাত্রনেতার ওপর হামলার দায়ে চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবং এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৮৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে “জুলাই শহীদ স্মরণ” অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

ড. মোহাম্মদ কামাল উদ্দিন জানান, গত জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং সাংবাদিক মোহাম্মদ শাহ রিয়াজের ওপর হামলা চালায়।

দুটি পৃথক ঘটনায় অভিযুক্ত ৮৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রাফির ওপর হামলার ঘটনায় ৭৩ জন এবং সাংবাদিক শাহ রিয়াজের ওপর হামলার ঘটনায় ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কৃতদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য।

এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাপ্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...