সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

খুলশীতে ভুয়া গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, ১২ জন আটক

 

চট্টগ্রামের খুলশী থানার পুলিশ ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলশীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। অভিযুক্তরা কিছু লুট করতে পারেনি। এ সময় তাদের কাছ থেকে ভুয়া গোয়েন্দা পরিচয়পত্র, খেলনা পিস্তল এবং শাবলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাতদলটি ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল গ্রুপের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বাসায় হামলার চেষ্টা চালায়। ভবনে প্রবেশের সময় ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...