সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের টেকনাফ সফর

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মধ্যেই কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি টেকনাফ সমুদ্রসৈকত ও শাহপরীর দ্বীপ সীমান্তে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলতে দেখা যান। সম্প্রতি মির্জা ফখরুলের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে, মির্জা ফখরুলের টেকনাফে আগমন উপলক্ষে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত হন। টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন। মোহাম্মদ আবদুল্লাহ জানান, মির্জা ফখরুল গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপির পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন যে এটি মহাসচিবের ব্যক্তিগত সফর, এবং তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে টেকনাফে এসেছেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...