সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদ থানায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

 

নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের বিপরীতে সড়কের নির্জন এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়, এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জীবন (২২), মো. আলাউদ্দিন (৩৩), মো. হাসান (২১), মো. রাফসান আহম্মদ (বুলবুল) (২০) এবং মো. সেলিম (২২)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে চা বোর্ডের বিপরীতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় যাত্রী ও পথচারীদের ছোরার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা লুট করে আসছিল। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...