সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কেইপিজেডে চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল, ৫০০ শয্যার আরও একটি নির্মাণাধীন

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) আজ শনিবার চালু হচ্ছে ১০০ শয্যার আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। এটি কেইপিজেডের নিজস্ব জমিতে নির্মিত পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে এখানে কেইপিজেডের ৬৫ হাজার শ্রমিক কর্মকর্তা, তাদের পরিবার ও আত্মীয়স্বজনসহ সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা পাওয়া যাবে।

‘ইয়ংওয়ান কেইপিজেড মেডিকেল কমপ্লেক্স’ নামে এই হাসপাতালটি সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম শুরু করবে। হাসপাতালটি কোরিয়ান ইয়নসেই ইউনিভার্সিটির সহযোগিতায় এবং কেইপিজেড কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, কোরিয়ান ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম, এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কেইপিজেডে বর্তমানে ২০টিরও বেশি বিনিয়োগকারী কোম্পানির ৪৩টি শিল্পকারখানায় ৩৫ হাজার কর্মী কাজ করছেন। ভবিষ্যতে, ৫০০ শয্যার একটি আরও বৃহৎ হাসপাতাল এবং নার্সিং বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন রয়েছে, যা সারা দেশের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করবে।

কেইপিজেডের উপ মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান জানান, প্রথমে ১০০ শয্যার এই হাসপাতালটি ইয়ংওয়ান ও কেইপিজেডে কর্মরত শ্রমিকদের চিকিৎসা সেবা দেবে, এবং শিগগিরই ৫০০ শয্যার হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...