সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দনাইশে বাসের ধাক্কায় হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মিশকাতুল ইসলাম (৯) নামে এক হেফজখানার শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিশকাত আনোয়ারা উপজেলার গহিরা রায়পুর এলাকার হাফেজ আবু ছালেহের ছেলে। সে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকার একটি হেফজখানায় পড়াশোনা করত।

জানা যায়, ওরশে যোগ দিতে হেফজখানা থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে মিশকাত প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তার পরিবার এসে লাশ নিয়ে যায় এবং রাত ১০টার দিকে মিশকাতকে দাফন করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...