সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব মাদারবাড়িতে অগ্নিকাণ্ডে ২৬টি ঘর পুড়ে ছাই

 

চট্টগ্রাম নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে সাহেব পাড়া বড় মাইল্লার বিল বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আজাদী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আগুনে ২৬টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে একটি সেমিপাকা এবং বাকি ঘরগুলো ছিল কাঁচা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...