চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে দুবাইয়ের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-152 ফ্লাইটে যাত্রীবিহীন একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিত্যক্ত ওই ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে Samsung ব্র্যান্ডের ৪৯টি এবং Nokia ব্র্যান্ডের ৪৬টি বাটন ফোন রয়েছে। এসব ফোনের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মোবাইল ফোনগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

