রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি জিপ (চাঁন্দের গাড়ি) উল্টে ৭ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইহাট বাজার থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রাকালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৬-৭ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। একজনের হাত ভেঙে গেছে এবং তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে সাজেকেই অবস্থান করছেন।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

