সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দোহাজারীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৩

 

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (৩১)। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ থেকে সাতকানিয়ার দিকে যাত্রী নিয়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় সিএনজি চালক জুয়েল (৩০) এবং যাত্রী নাঈমসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিএনজি চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দুই যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...